কুড়িগ্রামের
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে
১০৫পিস ইয়াবাসহ ৪জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর)
দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের
একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগিপাড়া
এলাকায় মৃত: পূর্ণচন্দ্র শীলের ছেলে বেনুচন্দ্র শীলের পরিত্যক্ত দোচালা টিনের ঘরের
ভিতর তল্লাশি চালিয়ে ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এসময় মাদক ব্যবসার সাথে
জড়িত একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাখালচন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪৩),
দেবীপুর সেনপাড়া গ্রামের খিতিন চন্দ্র সেনের ছেলে মিলন চন্দ্র সেন (২৭), দেবীপুর মন্দিরপাড়া
গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২৫) ও ভবানীপুর হাতিবান্ধা গ্রামের
আব্দুল হামিদের ছেলে তৈয়ব আলী (৪৮)কে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্বদানকারী
সাব ইন্সপেক্টর মাসুদ জানান, জেলা পুলিশ সুপার ও ওসি মহোদয়ের পরামর্শ ও নির্দেশনায়
সঙ্গীয় ৪জন কন্সটেবল এবং গ্রাম পুলিশের সহায়তায় বেনুচন্দ্র শীলের পরিত্যক্ত দোচালা
ঘরে ১০৫পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
নাগেশ্বরী
থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ
ঘটনায় গ্রেফতারকৃত ৪ মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীদেরকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।




