জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, তিন দিন ধরে শুন্য রেখায় অবস্থান

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টার পর আন্তর্জাতিক শুন্য রেখায় অবস্থান করছেন ওই নারী।
শুন্য রেখা থেকে বাংলাদেশ ও ভারতে বার বার প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কঠোরতার কারণে কোন দেশেই প্রবেশ করতে পারে নাই ওই নারী ।
জানা গেছে, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টায় ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে শুন্য রেখায় অবস্থান নেন। এর পর থেকে টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শুন্য রেখায় থাকছেন তিনি।
স্থানীয় এলাকাবাসী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top