শেয়ার করুন

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান ও বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,অত্র বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসীর পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৫টি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন,রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ফার্মেসীসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখায় ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
আগুনে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তারা সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
নেছারাবাদ ফায়ার স্টেশন কর্মকর্তা মো.কলিমুল্লাহ বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফেরি চলাচল ও যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে পৌছাতে বিলম্ব হয় তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তপূর্বক প্রকৃত কারণ ও রহস্য জানা যাবে। 
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top