শেয়ার করুন

মিরপুরে কঠোর অবস্থানে পুলিশ-বিজিবি

মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করছেন পোশাক শ্রমিকরা। তবে পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) পল্লবী থানার ডিউটি অফিসার এসআই তানভীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন কোনো ঝামেলা নেই। রাস্তা ক্লিয়ার আছে। সকালের দিকে আন্দোলনকারীরা জড়ো হয়েছিল কিন্তু এখন রাস্তা ক্লিয়ার আছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সতর্ক অবস্থান

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কিছু পোশাক কারখানার শ্রমিকরা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। এসময় কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top