শেয়ার করুন

নড়াইলে বিএনপি নেতা পলাশকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতা মো.রবিউল ইসলাম পলাশ (৪৫) এর উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে থেকে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত রবিউল ইসলাম পলাশ পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে।

তিনি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষীপাশা মার্কাস মসজিদের দিকে চাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলটিকে গতিরোধ করে ৪-৫ জন। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুটি ও পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মাথা ফেটে যায়। এবং হাত ভেঙে যায় পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top