জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের কালাই উপজেলায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজন করেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহবুব,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মওদুদ আলম, পৌর বিএনপি আহবায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান,কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আ.ফ.ম ওবায়দুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুমন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান,কালাই টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, যুবদল নেতা রাসেল তালুকদার সহ প্রমুখ।এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত। অনুষ্টানে প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, নজরুলের ইসলামী সংগীত ও গজল, রচনা প্রতিযোগিতা এবং নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মোট ৩৯ জনকে পুরস্কার দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।




