শেয়ার করুন

অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

 
কক্সবাজারের রামুতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশের ৩০ ফুট নিচে গর্তে ছিটকে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়েই যানবাহন ও পথচারীদের রেললাইন পারাপার করতে হয়। এমন অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিনের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী পালিত

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপের দাবি মাসুদ সাঈদীর,স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জবাব চান

 দেশজুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন

Scroll to Top