শেয়ার করুন

ওয়েভ জুট টেক্সটাইল মিলস লিমিটেডে ১০০ কিলোওয়াট সোলার সিস্টেমের শুভ উদ্বোধন

​খুলনায় অবস্থিত ওয়েভ জুট টেক্সটাইল মিলস লিমিটেড (WJTML) নিজস্ব ব্যবস্থাপনায় নির্মিত ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন নেট মিটারিং সোলার সিস্টেমের যাত্রা শুরু করেছে। গত ১৯ নভেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) মিল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পরিবেশবান্ধব ও আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করা হয়। 
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো লিঃ, খুলনার পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো লিঃ, খুলনার বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক এবং ওয়েভ জুট মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সরদার আল-মাসুদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওয়েভ জুট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরদার আল-মামুন। 
​এ সময় সোলার সিস্টেমের কারিগরি সংযোগ ও মিটারিং কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং উপস্থিত কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানটির এই নতুন উদ্যোগকে ঘিরে মিলের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। 
​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তোলা এই ১০০ কিলোওয়াট নেট মিটারিং সোলার সিস্টেম মিলের বিদ্যুৎ সাশ্রয় এবং টেকসই জ্বালানি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ওয়েভ জুট টেক্সটাইল মিলস লিমিটেড ভবিষ্যতে সাফল্যের নতুন শিখরে পৌঁছে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top