দৈনিক ‘সরজমিন’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাত ১১টার দিকে সাতক্ষীরা সদরের কুলিয়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি বাবা আব্দুল হান্নান, এক কন্যা, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ যোহর কুলিয়া পীরবাড়ি মাদ্রাসায় সাংবাদিক
মোস্তাফিজুর রহমান এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।




