জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আকতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) নওগাঁর মহাদেবপুরে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মরহুমের ছোট ছেলে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল, সদস্য ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মণ্ডল, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান লোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম এবং বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের মেয়ে ব্যারিস্টার ফারিয়া সিদ্দিকী, ছোট বোন ও সাবেক রাষ্ট্রদূত রেজিনা সুলতানা, ছোট ছেলের স্ত্রী নাহিদা বিনতে মুরাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য কাজী সামছুজ্জোহা মিলন এবং শহীদ জিয়া সামাজিক সংগঠনের মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুস সালাম।
আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আকতার হামিদ সিদ্দিকী। তাঁর দায়িত্ব পালনকালে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। বিশেষ করে স্থানীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এলাকার মানুষ।
তবে তাঁর রাজনৈতিক জীবনে কারাবাসের ঘটনাও রয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সালের ২১ মার্চ গোয়েন্দা পুলিশ (ডিবি) মহাদেবপুরের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত তাঁকে বেকসুর খালাস দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।
১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আকতার হামিদ সিদ্দিকী। তাঁর বাবা আরিফ হোসেন মণ্ডল। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাঁর নামে মহাদেবপুরের মোল্লাকুড়ি মোড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।
২০১৭ সালের ১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান সাবেক এই ডেপুটি স্পিকার। মৃত্যুর নয় বছর পরও তাঁর রাজনৈতিক জীবন, সংসদীয় দায়িত্ব ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে স্থানীয় মানুষের মধ্যে।