শেয়ার করুন

গলাচিপায় ২০০ গ্রাম গাঁজাসহ আটক ১

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বাহাদুর খান (৪০)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত সোয়া ১০টার দিকে (২২:১৫ ঘটিকা) গলাচিপা থানার এসআই (নিঃ) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মো. বাহাদুর খানের বসতঘরের পেছনের বারান্দা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো. বাহাদুর খান বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. সেকান্দার খান এবং মাতার নাম মৃত নুর জাহান বেগম।

​গলাচিপা থানা পুলিশ জানায়, এ ঘটনায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী গলাচিপা থানায় একটি মামলা (মামলা নম্বর-৪২) রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top