ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ মো. শোভন (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় রয়েল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শোভন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মিজানুর রহমান ও সালমা বেগমের ছেলে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাশিপুর রেলগেট এলাকায় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ আটক করা হয়।




