শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে আসেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তারা নিজেদের সংশোধন করবে না।

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।

পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top