সাম্প্রতিক
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক হারানো মোবাইল ফোন উদ্ধারে লালপুর থানার সাফল্য কচুয়া থানা পুলিশ কর্তৃক ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন গ্রেফতার”

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা রিজওয়ানা হাসানের বক্তব্যে পরিস্কার: ডা. তাহের

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে পরিস্কার বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ডা. তাহের বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং-এ আর কারা কারা জড়িত ছিলো তা জানতে সাবেক এই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

সরকার গণভোটের রায়কে বানচাল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, বর্তমান সংবিধান নাকি সংস্কার প্রস্তাবনা অনুযায়ি স্পিকার নিয়োগ দেয়া হবে, তা এখনও পরিস্কার করেনি সরকার।

সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, লন্ডন ষড়যন্ত্রের মূলে ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির সঙ্গে তিনি গোপন আতাত করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :