

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ মে) এমন নির্দেশনা দেওয়া হয়। সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রমজান আলী। ৪১ বছর বয়সী এ ব্যক্তি দেশটিকে নির্মাণ শ্রমিকের কাজ করেন। এরআগে গত ৬ মে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত

রাশিয়া নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র বলে আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনকে মঙ্গলবারের উৎক্ষেপণ সম্পর্কে অবহিত করছেন। মস্কো একে

আমেরিকার প্রেসিডেন্টি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রধান ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি তাকে তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে কতটা

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বড় ধরনের ধসে নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (১২ মে) এক ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৫৮ রুপি, যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন মান। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনায় আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় রাজ্যজুড়ে উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন বা টাসম্যাক পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। গত মাসের বিধানসভা নির্বাচনে জয় পাওয়া ক্ষমতাসীন দল তামিলাগা ভেট্রি

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে খামেনেই ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিস্তারিত প্রকাশ না করে “নতুন নির্দেশনামূলক পদক্ষেপ” এবং “শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার পথ” সম্পর্কে আলোচনা করেন। তবে এসব পদক্ষেপের প্রকৃতি বা সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমে

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়। শনিবার চেন্নাইয়ে শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো রাজকীয় পরিবার বা রাজনৈতিক বংশ থেকে না আসলেও জনগণ আমাকে গ্রহণ করেছে। ৫১ বছর বয়সী বিজয় জানান, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। তার নেতৃত্বে

তামিলনাড়ু নির্বাচনের ফল প্রকাশ্যে আসে ৪ মে বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণানের জন্মদিনেই। বিপুল ভোটে জয়ী হন অভিনেতা থেকে রাজনীতিবিদ থালাপতি বিজয়। এরপর চলে দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন, ঠিক যেন সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। টানা পাঁচ দিনের জল্পনা, নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। অভিনেতার বিশেষ দিনে চেন্নাইয়ের জওহরলাল নেহরু

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার পর জনসমক্ষে না এলেও তিনি এখনো দেশটির যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষমতার কাঠামো বর্তমানে অনেকটাই বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত অবসানের আলোচনায় মোজতবা খামেনি প্রভাব রাখছেন।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মতো চমক দেখিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে আরজি করেরন ধর্ষণ ও মৃত্যুর শিকার চিকিৎসকের মা রত্না দেবনাথ। ২৮ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ভুক্তভোগীর মা, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে