

হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে মার্কিন নৌজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হয়নি।’ এর আগে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি করেছে, সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌ-বাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মমতা। ‘জরুরি বার্তায়’ মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। এছাড়া বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। জরুরি বার্তায় মমতা বলেন, তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮ টায়) কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় মোট আসন ২৯৪টি। সেসবের মধ্যে ১১২টি আসনের ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সেই ফলাফলে দেখা গেছে, এই ১১২টি আসনের মধ্যে ৫৬টিতে বিজেপি, ৫৩টিতে তৃণমূল কংগ্রেস, ২টিতে কংগ্রেস এবং একটিতে ‘অন্যান্য’

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম স্ট্রেইট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালি লেখা রয়েছে। খবর বিবিসির। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন, যেখানে কোনো ক্যাপশন ছাড়াই কৌশলগত হরমুজ প্রণালিকে ট্রাম্প প্রণালি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গ্রাফিকটি মূলত IStandWithTrump47 নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। ট্রাম্প সেটি রিটুইট

সমসাময়িক স্থলযুদ্ধগুলোতে সব থেকে কার্যকর অস্ত্রগুলোর মধ্যে যুদ্ধ ট্যাংকের ব্যবহার অন্যতম। যে কোনো পরিস্থিতিতে ও দুর্গম এলাকায় প্রতিপক্ষকে পরাস্ত করতে সব থেকে কার্যকর এই অস্ত্রটি। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার এই যুদ্ধ ট্যাংক বিশ্বের প্রতিটি দেশের স্থল বাহিনীর জন্য অন্যতম আকর্ষণীয় সমরাস্ত্র হিসেবে পরিচিতি লাভ করে। এরপর থেকেই পরাশক্তিগুলো এই অস্ত্র আরও বেশি আধুনিকায়নের কাজে মনোনিবেশ করে। আর যেসব দেশের

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজনৈতিক মহলের দৃষ্টি এখন বুথফেরত জরিপের দিকে। আর সেই জরিপেই সবচেয়ে আলোচিত নাম দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা তৈরি করেছেন তিনি। বিভিন্ন জরিপে তার পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা তাকে এই নির্বাচনের অন্যতম চমক হিসেবে তুলে ধরেছে। নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি কড়া বার্তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সম্প্রতি এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেছেন, আর কোনো ভদ্রতা নয়! এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরানের প্রতি ওয়াশিংটনের ধৈর্য ফুরিয়ে আসছে। ট্রাম্পের এই বার্তায় অভিযোগ করা হয়েছে যে, ইরান একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।

আঞ্চলিক বাণিজ্য সহজতর করার লক্ষ্যে এক যুগান্তকারী নীতি পরিবর্তনের মাধ্যমে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ বা ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার, ২০২৬’ শিরোনামের এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এই নতুন ব্যবস্থার ফলে যেকোনো তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের ওপর দিয়ে

ইউক্রেনের চুরি করা শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি নেতারা জানা সত্ত্বেও তাদের চুরি করা শস্য ইসরায়েলি বন্দরে খালাস করা হয়েছে। এখন এমন শস্যবাহী আরেকটি জাহাজ পৌঁছেছে, সেটিও খালাসের প্রস্তুতি চলছে। যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাইক্রো ব্লগিং

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘এমটি নাইনেমিয়া জাহাজটি অপরিশোধিত তেল বহন করছে। এটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে। আমরা আশা করছি, জাহাজটি ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের