

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করে বিচারাধীন মামলার জট দ্রুত কমানোর লক্ষ্যে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যাত্রা শুরু করে মাত্র চারজন বিচারপতিকে নিয়ে। সে সময় দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল প্রায় ৪ হাজার এবং

বাংলাদেশে শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এ আগ্রহের কথা জানান। বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে

ফিফা বিশ্বকাপ শুধু ফুটবলপ্রেমীদের আবেগ আর আনন্দের উৎস নয়, এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতেও। ২০২৬ বিশ্বকাপে বিশ্বের কোটি কোটি মানুষ মেসি, নেইমার, এমবাপ্পে, ইয়ামালের মতো তারকাদের খেলা দেখতে ব্যস্ত থাকায় কর্মক্ষেত্রে উৎপাদনশীলতায় বড় ধরনের প্রভাব পড়েছে। বিশেষ করে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের কারণে ব্যবসা ও কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হয়েছে। মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ইউকেজি

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নীরিক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী

কিশোরগঞ্জের নিকলীতে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত কাছুম আলী ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল

যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা লড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রায় সাড়ে তিনশো আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যাদের মধ্যে অনেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছিলেন জামায়াতপন্থি আইনজীবীও। বর্তমান সরকারের সময়েও তাদের অধিকাংশই বহাল থাকায় এ নিয়ে ক্ষোভ বাড়ছে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে। তথ্য অনুসন্ধানে জানা যায়, বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুই শতাধিক আইন কর্মকর্তা বিএনপির সক্রিয় অনুসারী। সম্প্রতি জামায়াতপন্থি সাতজন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বন্যার মূল সময়ে আপনাদের কাছে ছুটে আসতে পারিনি, সে জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন? এ সময় তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। শুক্রবার