দিনাজপুরে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পরনে স্কুলড্রেস, পিঠে ব্যাগ। মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল শিফা মণি (৯)। হঠাৎ পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা। মায়ের হাত ছেড়ে ছিটকে পড়ে সড়কে। মুহূর্তেই সব শেষ। ঘটনাস্থলেই মারা যায় শিফা মণি। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় দুই […]
নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় […]
লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

১৭ আগস্ট, ২০২৬ ইং সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ইং এবং ভোটগ্রহন চলবে সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত। তফসিল ঘোষনার পুর্বে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ […]
কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বাঙ্গরা থানার কোরবানপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে র্যালিটি বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি কোরবানপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত […]
রান্নার এলপি গ্যাসের সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের সিলিন্ডার। যাত্রীদের আসনের পেছনে এসব সিলিন্ডার বেঁধে চরম ঝুঁকি নিয়ে চলছে যানগুলো। এতে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। সরেজমিনে দেখা গেছে, নেত্রকোনা জেলার একমাত্র এ.আর. খান […]
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন তাজুল মিয়া*

মেয়ের বিয়ের বাজার করার জন্য আনা ৫০ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন নবীনগরের এক বাবা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো সেই টাকা ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তার পরিবারে। রোববার (১৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী পুলিশ বক্সে উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর মোল্লাবাড়ির বাসিন্দা তাজুল মিয়ার হাতে তুলে দেয় […]
কয়রায় অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা

খুলনার কয়রায় অভিবাসী জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম’ (ওকাপ)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী […]
কিশোরগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে পিতা আবু বাক্কার সিদ্দিককে হত্যার দায়ে পুত্র মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় নিহতের স্ত্রী মোছা. আছিয়া খাতুন, ছেলে মো. জাবেদ ও পুত্রবধূ মোছা. ময়না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে মো. সেলিমকে […]
নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মোল্যা (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মোল্যা পেশায় একজন কৃষক ছিলেন। পথচারী […]
কচুয়ায় সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

চাঁদপুরের কচুয়া উপজেলার সবিদপুর মোড়ে আজ সোমবার ১২ টায় সিএনজি অটোরিক্সা চালকরা প্রধান সড়কে বেরিগেট দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চালকরা সবিদপুর মোড়ে অবস্থান নিয়ে সড়কে বেরিগেট দেন। আন্দোলনরত চালকরা অভিযোগ করে বলেন, “আমরা কচুয়া থানায় ডিউটি করি। আমরা কেন আবার শাহরাস্তি […]