সাম্প্রতিক
ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা লালনের মাজারে অনৈতিক চর্চার অভিযোগ আমির হামজার, চান বন্ধের উদ্যোগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ ‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী

অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ আমাদের সবার, অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ৪ দশক ধরে আস্থা ও নির্ভরতার নাম সশস্ত্র বাহিনী। দেশের সম্মান ও সাহসের প্রতীক তারা। ২০০৯ সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিলো। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। এছাড়া, মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিলো অনেক। পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরতার তাগিদ দেন তিনি।

এসময় সরকার প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতেও নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর আগে শান্তিরক্ষায় ৬ জন শহীদের পরিবার এবং ৭ জন আহতকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

 

Tags:

সম্পর্কিত খবর :