সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

ইরান যুদ্ধ : পুতিনের সঙ্গে আলোচনা করতে সেইন্ট পিটার্সবার্গে আরাগচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

আজ সোমবার রাশিয়ার স্থানীয় সময় ভোরের দিকে সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকার বিমানটি।

সোমবার দিনের শেষে পুতিনের সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে উল্লেখ করে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাকে আরাগচি বলেছেন, “রুশ প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক এব আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা এই সফরের প্রধান লক্ষ্য। তবে এই সফর (পুতিনের সঙ্গে) যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করারও একটি ভালো সুযোগ এনে দিয়েছে।”

গতকাল রোববার প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সফর শেষ করে পাকিস্তানে যান তিনি। পাকিস্তানে কয়েক ঘণ্টা অবস্থান করার পর সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ইসলাবাদ ত্যাগ করেন আরাগচি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানের জন্য তিন স্তরের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, নতুন এই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে গিয়েছিলেন আরাগচি।

সূত্র : এএফপি, জিও টিভি

Tags:

সম্পর্কিত খবর :