সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার মিরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত

 ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার (২২ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, হাম-রুবেলা নির্মূলে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজভী ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ কমল পাল এবং এমওডিসি ডা. রিয়াজুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই এলিজ মাহমুদ এবং তথ্য আপা হাসি খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে ডা. পিযূষ কুমার সাহা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।

তিনি আরও বলেন, “এই ক্যাম্পেইন সফল করতে হলে স্বাস্থ্যকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা হাম-রুবেলা নির্মূলে সফল হতে পারবো।”

সভায় আসন্ন টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Tags:

সম্পর্কিত খবর :