সাম্প্রতিক
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, হারিয়ে গেছে ঐতিহ্যের মেলা মান্দার বুড়িদহ বাজারে আর বসে না শতবর্ষী রথযাত্রার মিলনমেলা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মধ্যে মাগুরা মেডিকেল কলেজের প্রথম স্থান অর্জন কেন্দুয়ায় নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ পুকুরে উদ্ধার

ক্যান্সার আক্রান্ত মাকে আনার খাওয়াতে বলেছিলেন চিকিৎসক, বাগান গড়ে তুললেন ছেলে

ক্যান্সারে আক্রান্ত মাকে আনার খাওয়াতে বলেছিলেন চিকিৎসক। তাই বাজারের ফরমালিনযুক্ত ফল না খাইয়ে মায়ের মুখে নিরাপদ এক টুকরো আনার তুলে দিতে ছেলে নিজেই গড়ে তুললেন আনার বাগান। তবে নিজের বাগানের ফল মায়ের মুখে তুলে দেওয়ার আগেই না ফেরার দেশে চলে যান মা।

মায়ের শেষ ইচ্ছা আর অপূর্ণ ভালোবাসাকেই জীবনের প্রেরণা বানিয়েছেন টাঙ্গাইলের তরুণ আল আমিন। আজ তার বাগানে ঝুলছে বিষমুক্ত আনার। যে বাগান এখন শুধু তার সফলতার গল্প নয়, একজন সন্তানের মাতৃভক্তি আর ভালোবাসার এক অনন্য প্রতীকও।

২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হন আল আমিনের মা। চিকিৎসকের পরামর্শেই বাড়ির উঠোনে কয়েকটি আনারের চারা রোপণ করেন তিনি। কিন্তু গাছ বড় হওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান মা। সেই শোককে শক্তিতে পরিণত করেন আল আমিন।

শুধু চারা বিক্রি করেই প্রতি মাসে ৫০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন এই যুবক। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেক তরুণ। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও।

আনার অত্যন্ত পুষ্টিকর একটি ফল। নিরাপদ ফল উৎপাদনে আল আমিনের মতো তরুণ উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই আনার বাগানের প্রতিটি গাছ যেন আজও বহন করে সন্তানের মায়ের প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। আল আমিন প্রমাণ করেছেন, শোককে শক্তিতে আর ভালোবাসাকে প্রেরণায় রূপ দিতে পারলে সফলতার পথ নিজেই তৈরি হয়।

Tags:

সম্পর্কিত খবর :