গুরুদাসপুরের নন্দকুজা নদীতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামে ৮ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চার বন্ধু মিলে নদীতে গোসল করতে গেলে একপর্যায়ে ফারহান ও লাম গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




