রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) গোয়ালন্দঘাট থানা এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন, এসআই মোঃ শিহাবুদ্দীন, এসআই রবিউল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শামসু দেওয়ানের ছেলে ইব্রাহীম দেওয়ান, চোল্লাপাড়া গ্রামের মৃত রমজান মুন্সির ছেলে মোঃ হান্নান মুন্সী, উমর আলী মোল্লার পাড়া গ্রামের মোঃ বেলায়েত সরদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ উজানচর গ্রামের খাদেম আলী মন্ডলের ছেলে মোঃ বাবু মন্ডল, একই গ্রামের মোঃ আব্দুলের স্ত্রী মোছাঃ কুলসুম, আব্দুলের ছেলে স্মোঃ রুবেল এবং দৌলতদিয়া ৬নং ওয়ার্ডের ইমান খার পাড়া গ্রামের মৃত গেদা বিশ্বাসের ছেলে মোঃ খালেক বিশ্বাস (৩৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











