সাম্প্রতিক
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জিয়ানগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চিকনাগুল বাজারে প্রশাসনের অভিযান, সরকারি জমি ছাড়তে ৩ দিনের চূড়ান্ত নির্দেশ কটিয়াদীতে ১৬ জুলাই শহিদ দিবস পালিত ‎ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের তাগিদ। প্রতীকী আয়োজন নয়, গড়ে উঠুক পরিবেশবান্ধব প্রজন্ম

‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎কুড়িগ্রামের চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান।
‎সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাদের অবদান তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় শহিদদের আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
‎এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :