সাম্প্রতিক
কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ শার্শায় ১২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রানীশনকৈল উপজেলার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ , আটক ১ চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ আশাশুনি থানায় নতুন তদন্ত ওসি হিসেবে সঞ্জয় কুমার দাস এর যোগদান। কঠিন লড়াই করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা স্ত্রীকে মেরে মরদেহ ঝুলানোর চেষ্টা, ব্যর্থ হয়ে সন্তান নিয়ে পালান ইমাম মাঝ আকাশে চলন্ত বিমানে আ/ত্মহ/ত্যা করলেন আর্জেন্টিনার পাইলট, অতঃপর…

চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে স্বাভাবিক (নরমাল) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, মেডিকেল অফিসার (উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ) ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা  (প.প. ক) মোহাম্মদ ছালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, ‘মানবজমিন’ চরফ্যাসন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরেন। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে সচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিতকরণ এবং মা ও শিশুর  স্বাস্থ্যসেবার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অনেকটি আছে অত্যন্ত নাজুক। এগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণে গুরুত্ব আরোপ করেন বক্তারা।

Tags:

সম্পর্কিত খবর :