সাম্প্রতিক
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জিয়ানগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চিকনাগুল বাজারে প্রশাসনের অভিযান, সরকারি জমি ছাড়তে ৩ দিনের চূড়ান্ত নির্দেশ কটিয়াদীতে ১৬ জুলাই শহিদ দিবস পালিত ‎ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের তাগিদ। প্রতীকী আয়োজন নয়, গড়ে উঠুক পরিবেশবান্ধব প্রজন্ম

জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল্লাহ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস ফোরাম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাবেক জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ. কে. এম. আব্দুল হামিদ, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান কুরাইশী।
এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা জাতির মূল্যবান সম্পদ। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে। একই সঙ্গে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, রুকনবৃন্দ এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags:

সম্পর্কিত খবর :