সাম্প্রতিক
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, হারিয়ে গেছে ঐতিহ্যের মেলা মান্দার বুড়িদহ বাজারে আর বসে না শতবর্ষী রথযাত্রার মিলনমেলা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মধ্যে মাগুরা মেডিকেল কলেজের প্রথম স্থান অর্জন কেন্দুয়ায় নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ পুকুরে উদ্ধার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে “জব ফেয়ার ২০২৬” অনুষ্ঠিত

১০ মে, ২০২৬ এ Dhaka Polytechnic Institute-এ Shomvob Jobs
 এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “জব ফেয়ার ২০২৬”। উক্ত আয়োজনে দেশের বিভিন্ন খাতের ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামসুর রহমান খান, অতিরিক্ত সচিব (প্রোগ্রাম অনুবিভাগ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মিস রেহেনা ইয়াসমিন, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল খায়ের মোহাম্মদ আক্কাস, পরিচালক ও অতিরিক্ত সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তর। এসময় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্ভব জবসের সিকার গ্রোথ ডেভেলপমেন্ট-এর লিড এস. এম মনোয়ার হোসেন এবং জনাব সাগর খালাশি।
উক্ত জব ফেয়ার নিয়ে সম্ভব জবসের লিড, গ্রোথ এন্ড পার্টনারশীপ এস. এম আবুল হাসনাত বলেন, “আজকের ফেয়ারে ২৫+ সংখ্যক কোম্পানি অংশগ্রহণ করেছে। আমরা আশাবাদী, এখান থেকে কমপক্ষে ৮০০-১০০০ চাকরিপ্রার্থী চাকরি পাবে।
সম্ভব নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম সবসময় চলমান থাকবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও জব ফেয়ার আয়োজন করা হবে, যার মাধ্যমে চাকরিপ্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ নিয়োগের জন্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করে।
উক্ত জব ফেয়ারটি বাস্তবায়নে আরও সহযোগিতা করেছে ASSET Project, Government of the People’s Republic of Bangladesh এবং World Bank

Tags:

সম্পর্কিত খবর :