নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় সড়কের পাশে নেয়ামুল বাশির নামে এক শিক্ষকের মরদেহ পরেছিলো। আজ সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পরেছিলো তার ব্যবহৃত ব্যগ। হাতে ঘরি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যগে কিছু টাকা ছিলো। মরদেহ উদ্ধারের সময় এগুলো পেয়েছে পুলিশ।
নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তাঁর স্বজনরা অভিযোগ করছেন।
ঘটনার শিকার নেয়ামুল বাশির এর ভাই মিজানুর রহমান বলেন- গতকাল সন্ধ্যায় তার বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে।
খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান।
এ বিষয়ে আত্রাই থানার পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন- সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।











