সাম্প্রতিক
‘ধরা পড়ে’ সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নড়াইল  সদর উপজেলায় চুরির অপরাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন করা সেই মোঃ আনোয়ার হোসেন (৩১)  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই)  সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নড়াইল  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু  বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার  বাঁশগ্রাম  ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পরিবারের লোকজন জানান, আনোয়ার মাসিক প্রতিবন্ধী। গত ২৪ জুন সকালে তিনি বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেননি।  পরের দিন ২৫ জুন পরিবারের লোকজন কাছে খরব আসে সে গুরুতর আহত অবস্থায়  নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নড়াইল  সদর উপজেলার গোবরা গ্রামের মালোপাড়া এলাকার আকাশ বিশ্বাস, অপূর্ব  বিশ্বাস, প্রসেনজিৎ  বিশ্বাস, সৌরভ বিশ্বাস, হৃদয়  বিশ্বাসসহ কয়েকজন মিলে আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা  পুনরায় অবনতি হলে  তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
স্বজনরা  জানান, চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার অভিযুক্তরা  পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বলেন, চুরির অভিযোগে যুবককে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এবং এ ঘটনার সাথে জড়িতদের  আটকে চেষ্টা চলছে।

Tags:

সম্পর্কিত খবর :