সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

পার্কিং নিষেধ লেখা থাকলেও অধিকাংশ সময় যানবাহনে ভরপুর – মহাস্থান জাদুঘর

ঐতিহাসিক মহাস্থান জাদুঘরের মুল গেটে “সকল ধরনের গাড়ি পার্কিং নিষেধ” লেখা থাকলেও দিনের অধিকাংশ সময়েই ভ্যান, অটো, সিএনজি, রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহনে ভরপুর থাকে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে এই যানবাহনগুলো প্রতিনিয়ত ভীর করছে জাদুঘর গেট ও জাহাজঘাটা এলাকায়। অথচ পার্কিং এর নির্দিষ্ট জায়গা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছেনা। পার্কিং এলাকায় বড় গাড়িগুলা রাখা হলেও, ছোট গাড়ি গুলো সকল নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করে এবং যাত্রী উঠা নামা করে। যে কারণে এই জায়গা গুলোতে মাঝে মাঝেই সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
গত বছর  ২৭শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাকিবুল ইসলাম রাকিব (২০) নামে এক উঠতি বয়সী যুবক উক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বগুড়া সদর থানার নামুজা ইউনিয়নের সিংগাপুর উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর পুত্র তিনি।
প্রতি শুক্রবার এবং বিভিন্ন জাতীয় আচার অনুষ্ঠানে মহাস্থন জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আগামীকাল পহেলা বৈশাখে ব্যাপক লোক সমাগম হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।
তাই এলাকার সচেতন নাগরিকবৃন্দ দাবী করেন, “মহাস্থান জাদুঘরের মেইন গেট ও জাহাজঘাটা  এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আলাদা লোকবল নিয়োগ করুক। যেন আর কোন মায়ের কোল খালি না হয়, আর কোন প্রাণ সড়কে না ঝড়ে।”

Tags:

সম্পর্কিত খবর :