সাম্প্রতিক
স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ভারতে আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে লোহাগড়া পৌরবাসীর মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩ নওগাঁয় ১৩ বছরের নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনে মায়ের আকুতি ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন

বকশীগঞ্জে ভোর রাতে বড় পর্দায় ব্রাজিল-মরক্কো ম্যাচ উপভোগ, দর্শকদের উপচেপড়া ভিড়

সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোর রাত থেকে প্রজেক্টর ও বাইসকোপে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করেছেন শত শত ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে গ্রামগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (১৪ জুন) ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচটি দেখতে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রজেক্টরের বড় পর্দা স্থাপন করা হয়। খেলা শুরু হওয়ার আগেই দর্শকরা সেখানে জড়ো হতে থাকেন। রাত জেগে প্রিয় দলের খেলা দেখতে তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষকেও উপস্থিত থাকতে দেখা যায়।
উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাট বাজারে বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়। সেখানে ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনা দলের সমর্থকদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও রোমাঞ্চকর মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, বিশ্বকাপ ফুটবল মানেই তাদের জন্য অন্যরকম আবেগ। রাত জেগে হলেও প্রিয় দলের খেলা একসঙ্গে উপভোগ করার আনন্দই আলাদা। প্রজেক্টরে বড় পর্দায় খেলা দেখার কারণে মাঠের মতো পরিবেশ সৃষ্টি হয়, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
স্থানীয় আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
ফুটবলপ্রেমী সাকিব, বুলবুল, বিজয় জানান খেলা দেখতে রাত ৩ টায় থেকে খেলা দেখার প্রস্তুতি নিয়েছি বড় পর্দায় খেলা দেখছি অনেক আনন্দ উপভোগ করেছি।
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বকশীগঞ্জের বিভিন্ন এলাকায় এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। ভোর রাতেও দর্শকদের সরব উপস্থিতি প্রমাণ করে, গ্রামবাংলায় ফুটবলের জনপ্রিয়তা এখনও আগের মতোই অটুট রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :