সাম্প্রতিক
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ রাজবাড়ীর ‘গোল মেশিন’ জাহিদুল ইসলাম গাজী স্বপ্ন জাতীয় দলে খেলার জাফলং জিরো পয়েন্টে মধ্যরাতে টাস্কফোর্সের অভিযান,একজনের কারাদণ্ড কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

নিজ নিজ এলাকার খাস জমি ভূমিহীন দরিদ্র মানুষের মাঝে বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ভোলার সংসদ সদস্য নুরুল ইসলাম খাস জমি নিয়ে কথা বলার পর সংসদ সদস্যদের উদ্দেশ্যে এ পরামর্শ দেন তিনি।

স্পিকার বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ভোলার ২০ হাজার ভূমিহীনকে খাস জমির দলিল বেগম জিয়া নিজ হাতে দিয়েছিলেন। সংসদ সদস্যরা যদি আগ্রহ ব্যক্ত করেন এবং লেগে থাকেন, তাহলে অনেক দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা সম্ভব হবে।

খাস জমি যথাযথ নিয়মে হত দরিদ্রের মধ্যে বরাদ্দ দেয়া হলে যুগান্তকারি কাজ হবে বলেও মন্তব্য করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

Tags:

সম্পর্কিত খবর :