সাম্প্রতিক
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন: রাহুল গান্ধির মন্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক১

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী থানার উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গত ৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে রামপুরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত পেট্রোল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মনোহরদী থানাধীন রুচির মোড় বাঘেরপাড়া এলাকায় আবু তাহেরের মুদি দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে রবি মিয়া (৫০), পিতা: মৃত আজিজ, গ্রাম: চরমান্দালিয়া ডঙ্গীবাড়ি, ৪ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন: চরমান্দালিয়া, থানা: মনোহরদী—কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে ৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :