সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় নাছিমা বেগম নামে এক নারী ও এক পুরুষের নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেয়ালধসে পড়তে দেখে আমি দৌঁড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে মুখ থেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরুষ। তার পরিচয় এখনো জানা যায়নি।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এই ওয়ালটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি তেমন মজবুত ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tags:

সম্পর্কিত খবর :