সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

মাগুরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ নাজমুল ইসলাম

জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাগুরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল মাহমুদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম কর্তৃক গত ২০ মে তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম শ্রীপুরে যোগদানের পর থেকেই ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, সরকারি রাজস্বখাতের সুষমবন্টন, মাদক নিয়ন্ত্রণ, আদিবাসীদের উন্নয়নসহ আর্থ-সামাজিক নানা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতিস্বরূপ তিনি এ সাফল্য অর্জন করেছেন।
এছাড়াও শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুর রশিদ শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার,   বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা মেহেদী আজম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিরাচিত হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :