সাম্প্রতিক
সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির স্কুলশিক্ষক ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক হারানো মোবাইল ফোন উদ্ধারে লালপুর থানার সাফল্য

মান্দায় ইউপি সদস্য মোহাম্মদ আলী’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নওগাঁর মান্দা উপজেলার ৪নং মান্দা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী শাহ্ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ জুন) দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার (১১ জুন) মরহুমের নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী শাহ্ বেশ কিছুদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
এদিকে জনপ্রিয় এই জনপ্রতিনিধির আকস্মিক মৃত্যুতে মান্দা সদর ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাতেই মরহুমের বাড়িতে ও হাসপাতালে স্থানীয় বাসিন্দা এবং শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান।
ইউপি সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মোহাম্মদ আলী শাহ্ ছিলেন জনগণের একনিষ্ঠ সেবক। এলাকার উন্নয়নে ও সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই অকাল প্রস্থান মান্দা ইউনিয়নবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।” তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tags:

সম্পর্কিত খবর :