সাম্প্রতিক
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেফতার

রাজবাড়ী সদর থানা পুলিশ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার (৮ জুন) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পৃথক অভিযানে এসআই মো. শামসুজ্জোহা, এসআই মো. সোহেবুর রহমান, এএসআই হাবিবুর রহমান ও এএসআই শেখ আবুল হাসেম সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস ছালাম (২২), পিতা- আব্দুল কুদ্দুস, গ্রাম পশ্চিম ভাবাদিয়া, রাজবাড়ী সদর এবং শরীফ, পিতা- হোসেন শেখ, গ্রাম জুকাই, রাজবাড়ী সদরকে গ্রেফতার করা হয়।
এছাড়া নিয়মিত মামলার আসামি জিল্লুর রহমান ওরফে লালু (৬০), পিতা- ফজলুল রহমান, বিনোদপুর ভাজনচালা এলাকার বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :