সাম্প্রতিক
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস

গাইবান্ধার সাদুল্যাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহকেদের প্রায় কোটি টাকার হদিস মিলছে না বলে জানা গেছে। গ্রাহকদের অভিযোগ, আমানতকারীরা তাদের জমানো অর্থের নির্ধারিত পরিমাণ অর্থ তো দূরের কথা, মূলধনেরই সঠিক হিসাব পাচ্ছেন না তারা। ফলে বেশ কিছু গ্রাহকের কোটি টাকার আমানত অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিষয়টি জানাজানি হলে রোববার রাত ১০টা পর্যন্ত উপজেলার ধাপেরহাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখাটিতে চরম উৎকণ্ঠা নিয়ে ভিড় করেন গ্রাহকেরা। এই ঘটনার দ্রুত তদন্ত ও অর্থ ফেরতের দাবি জানিয়েছে গ্রাহকেরা।

ভুক্তভোগীদের অভিযোগ, কেউ কেউ জমার রসিদ দেখাতে পারলেও ব্যাংকের হিসাব বিবরণীতে সেই অর্থের কোনো তথ্য পাচ্ছেন না।

ব্যাংকের এজেন্ট শাখাটির একজন ভুক্তভোগী গ্রাহক ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়ার সোলেমান সরকার। তিনি বলেন, ব্যাংকে প্রতি মাসে টাকা আমানত হিসেবে জমা রাখছি। বিকেলে শোনার পর থেকে ব্যাংকে অবস্থান করছি। ব্যাংকে যে টাকা জমা দিয়েছি, অফিসের কাগজের সাথে কোনো মিল নাই। আমার মতো অনেকে গ্রাহকের এমন ঘটনা ঘটছে।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার একজন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি জানাজানির পরই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত হিসাব যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ দিকে, ঘটনার পর থেকে গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই তাদের জমা করা টাকার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িতদের জবাবদিহির আওতায় আনাসহ ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

Tags:

সম্পর্কিত খবর :