বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজন শিকদার নিজ অর্থায়নে ক্ষুদ্রকাঠি গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
এ সময় তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাস্তার কাজের মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলে ভোগান্তির বিষয়টি বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করেন।
মোঃ রাজন শিকদার বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। রহমতপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে আমি পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও আমি কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছি। আমি সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মোঃ রাজন শিকদারের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে তাঁর অব্যাহত ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।











