সাম্প্রতিক
দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় মাগুরা সদর থানা কৃষক দলের আহ্বায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আসন্ন রথযাত্রা উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন কক্সবাজারের রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে গণমানুষের গল্প বলতে চাই: ফারহান লাবিব শহরের চকচকে বিজ্ঞাপনের নিচে ফুটপাতের নীরব সংগ্রাম-ফারহান লাবিব কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আতিকুর রহমান রুমন রামুতে এক রাখাইন তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

রামুতে এক রাখাইন তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার জেলার রামু উপজেলায় এক রাখাইন তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

২৫ই জুন বৃহস্পতিবার সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম ওয়ান খাইন রাখাইন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থায় ( ওয়ার্ল্ড ভীশনে) কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে  পুলিশকে খবর দেন। পরে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের ফলাফল ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটিকে ঘিরে কোনো অসঙ্গতি বা অন্য কোনো কারণ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :