লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

১৭ আগস্ট, ২০২৬ ইং সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ইং এবং ভোটগ্রহন চলবে সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত।
তফসিল ঘোষনার পুর্বে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে সমিতির সদস্যদের নিয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, সমিতির আহবায়ক মোঃ শাহ আলম মুরাদ, নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য মোঃ নাছির ও মোঃ সাব্বির হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল বলেন, লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির অত্র উপজেলার সবচেয়ে বড় সমবায় সমিতি যার সদস্য সংখ্যা প্রায় ৯০০ এবং এই নির্বাচন হবে জমজমাট। তিনি বলেন অত্র সমিতির নির্বাচন হবে ৯ টি পদে। সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক ও ২ জন সদস্য পদসহ মোট ৯ টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত তফসিল অনুযায়ী জানা যায় মনোনয়ন পত্র বিতরণ ২০-২৩ আগস্ট, মনোনয়ন পত্র দাখিল ২৫ আগস্ট, মনোনয়ন পত্র
বাছাই ও খসড়া তালিকা প্রকাশ ২৭ আগস্ট,
আপত্তি ও শুনানী  ৩০ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ০২ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ০৩ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্ধ ০৪  সেপ্টেবর, ভোট গণনা ও ফলাফল ঘোষনা ০৮ সেপ্টেম্বর ইং।
মোটর সাইকেল চালক সমিতির সদস্যবৃন্দ বলেন বহুদিন পরে সমিতিতে নির্বাচন আসছে। ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন এবং সমিতির কার্যক্রম নতুন কমিটির মাধ্যমে অনেকদুর এগিয়ে নিয়ে যাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন