সাম্প্রতিক
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু

লঞ্চে ৬ মাসের মেয়ে শিশুকে রেখে পালালেন বাবা!

টুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি দোতলা লঞ্চে ৬ মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে উধাও হয়ে গেছেন তার বাবা। আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ‘এমভি বন্ধন-৫’ লঞ্চে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেলে কালাইয়া ঘাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া ঘাটে পন্টুনে নোঙর করলে এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন। নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে তিনি অন্য যাত্রীদের পাশে বিছানা পেতে বসেন। এর কিছুক্ষণ পরই ‘বাচ্চার মা আসছে’ বলে পাশের যাত্রীদের শিশুটির দিকে খেয়াল রাখতে বলেন এবং তড়িঘড়ি করে লঞ্চ থেকে নেমে যান।

সোহেল নামে এক সহযাত্রী জানান, ওই ব্যক্তি লঞ্চ থেকে নামার পর দীর্ঘ সময় পার হলেও আর ফিরে আসেননি। এদিকে দীর্ঘক্ষণ স্বজনদের না পেয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে যাত্রীদের সন্দেহ হয়। পরে বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হলে তারা শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর হেফাজতে রাখেন।

এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, ‘কী কারণে বা কেন শিশুটিকে রেখে ওই বাবা উধাও হলেন তা আমরা বুঝতে পারছি না। শিশুটি বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে। আমরা পরিবার শনাক্তের চেষ্টা চালাচ্ছি।’

এ বিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে তারা জেনেছেন। বর্তমানে শিশুটির অবস্থান ও পরিবারের পরিচয় নিশ্চিত হতে খতিয়ে দেখা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :