শার্শায় ৭০ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ ১ চোরাকারবারী আটক

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় একটি সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপসহ মো. মিলন হোসেন নামের ১ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটককৃত মো. মিলন হোসেন শার্শার অগ্রভুলাট গ্রামের নূর উদ্দীনের ছেলে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত অভিযান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার চক্র দমনে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অবিরামভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন