সাম্প্রতিক
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের আর বিলম্ব করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা এখন আর কোনো দাবি নয়, এটি সাংবাদিকদের ন্যায্য অধিকারে পরিণত হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রের অন্যতম দায়িত্ব হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও এ বিষয়ে কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়েও অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। একটি চক্র বিভিন্নভাবে বিরূপ মন্তব্য করে তালিকা প্রণয়নের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সাংবাদিকদের অধিকার খর্ব হতে পারে, এমন অজুহাত তুলে পুরো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।
বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।
সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন আবুল মনসুর মো. মহসিন (দৈনিক যুগান্তর)। সহ-সভাপতি নির্বাচিত হন এডভোকেট ওমর ফারুক, অধ্যাপক শওকত আলী, অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র) ও নারায়ণ দাশ (সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চকরিয়া উপজেলা)। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউসুফ বিন হোছাইন (দৈনিক বাংলা) এবং যুগ্ম সম্পাদক মনিরুল আমিন (দৈনিক কালবেলা)।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. কামাল উদ্দিন (দৈনিক দেশ রূপান্তর, দৈনিক আজকের কক্সবাজার বার্তা)। অর্থ সম্পাদক রাজু দাশ (দৈনিক খবরের কাগজ), সহ-অর্থ সম্পাদক আসাদুজ্জামান অপু (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভূট্টো (দৈনিক কালবেলা), উপ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন (আজকের আওয়াজ), সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আলম সাগর (দৈনিক নবচেতনা), প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর), সহ-প্রচার সম্পাদক ইয়ার রহমান আনান (দৈনিক আলোকিত সকাল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক জেপুলিয়ান দত্ত জেপু (দৈনিক পূর্ব তারা), সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুনীপ দাস সৌরভ (দৈনিক আজকের সংবাদ), তথ্যপ্রযুক্তি সম্পাদক এম. জুনাইদ উদ্দিন (দৈনিক পাঠক কণ্ঠ), সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ানুল হক (দৈনিক মুক্ত খবর), মানবাধিকার বিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ (দৈনিক বাংলাদেশ একাত্তর), সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক মজিদী (দৈনিক আজকের দর্পণ), আইন সম্পাদক এড. সৌরভ মাহাবি (আইনজীবী), শিক্ষা বিষয়ক সম্পাদক হোছাইন মো. সবুজ (দৈনিক আজকের জনবাণী), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল করিম বিটু (দৈনিক জবাবদিহি), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন জান্নাত ফেন্সী (চকরিয়া হস্তশিল্প সংস্থা), সহ-মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রেখা (নারী উদ্যোক্তা), সংস্কৃতি সম্পাদক নুরুল আমিন টিপু (দৈনিক ভোরের সময়), সহ-সংস্কৃতি সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল (কক্স অনলাইন বার্তা), ক্রীড়া সম্পাদক তানবীরুল ইসলাম (আজকের জনবাণী), আপ্যায়ন সম্পাদক রিয়াদ উদ্দিন (এনএএন টিভি), সহ-আপ্যায়ন সম্পাদক শফিউল করিম সবুজ (চকরিয়া এক্সপ্রেস) এবং নির্বাহী সদস্য হিসেবে এম. জাহেদ চৌধুরী (দৈনিক পূর্বকোণ), আবদুল মজিদ (মানবকণ্ঠ), নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ), জহিরুল আলম সাগর (মুসলিম টাইমস), শাহাদাত আলী জিন্নাহ (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও আবু সালাম (ভোরের চেতনা) দায়িত্ব পান।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর চকরিয়া উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Tags:

সম্পর্কিত খবর :