সিলেট মহানগরীর ৪১নং ওয়ার্ডের কুচাই পশ্চিমভাগ এলাকার মেইন রোডে ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক কিশোর। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোরের নাম ইব্রাহিম আলী ওরফে হামিদ (১৫)। সে ওই এলাকার বাসিন্দা এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল ঘিরে নিজের পছন্দের দল ব্রাজিলের পতাকা টানানোর সময় কাছ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি করেন।












