সাম্প্রতিক
নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন সাঘাটায় কিশোরীকে উঠান থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ ৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ ‎ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ কয়রায় জমি দখল ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

আস সুন্নাহ ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শুক্রবার (৫জুন)তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা লাউড়েরগড় বাজারে আস সুন্নাহ ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার আসরের নামাজের পর সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালী বের করা হয়। র‍্যালীটি লাউড়েরগড় বাজার এলাকা থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে লাউড়েরগড় পশ্চিম অংশে গিয়ে অবস্থান নেয়।
র‍্যালীতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকলকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
বক্তারা আরও বলেন, এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের দৌরাত্ম্য দূর করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে। একই সঙ্গে তারা সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য -এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং বাস্তবেও এই অবস্থান কার্যকরভাবে বাস্তবায়নে আরও জোরালো ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :