সাম্প্রতিক
নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন সাঘাটায় কিশোরীকে উঠান থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ ৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ ‎ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ কয়রায় জমি দখল ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রায় জমি দখল ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনার কয়রায় জোরপূর্বক জমি দখল, মাছের ঘের লুট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন উপজেলার মহারাজপুর গ্রামের মৃত সুলতান মোল্যার ছেলে মোস্তাফিজুর রহমান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, মহারাজপুর মৌজার ৮৭৭ দাগে এসএ রেকর্ড মূলে তিনি ১ একর জমির মালিক। এ ছাড়া একই জমির এসএ মালিকের ওয়ারেশ আবদুল জব্বার গাজীর কাছ থেকে আরও ১ একর ৩২ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে ওয়ারেশরা তাঁকে ৬৯ শতক জমি বুঝিয়ে দিলে তিনি দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছিলেন।

​তিনি অভিযোগ করেন, বিগত ২০১৮ সাল থেকে একই গ্রামের মৃত রহিম গাজীর ছেলে মুফতি ফরহাদ হোসেন, মৃত আমিন গাজীর ছেলে আবুল কালাম ও আবদুর রহমান গংদের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলছে। গত ৩ জুন তিনি তাঁর ভোগদখলীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয় এবং গায়ের জোরে তাঁর ২৮ শতক জমি জবরদখল করে নেয়। বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাঁকে মারধর করে আহত করে। শুধু তাই নয়, ওই জমিতে থাকা তাঁর একটি মাছের ঘের দখল করে ভেতরের সব মাছ লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

​ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান আরও জানান, জমি বিরোধের বিষয়টি নিয়ে কয়রা থানাসহ স্থানীয়ভাবে একাধিক সালিস বৈঠক হয়েছে। সব বৈঠকেই জমির মালিকানা তাঁর অনুকূলে থাকার সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষরা তা অমান্য করে গায়ের জোরে জমি দখল করে রেখেছে। বর্তমানে প্রতিপক্ষরা তাঁকে নানাবিধ হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

​সংবাদ সম্মেলনে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে, হুমকি-ধমকির প্রতিকার পেতে এবং নিজের বৈধ জমি ফিরে পেতে তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের জরুরি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :