খুলনার কয়রায় ১৩ শতক সরকারি জমি দখল এবং কলা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত পল্লী চিকিৎসক গোলাম রব্বানী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে।
এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম মঠবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঠবাড়ি মৌজায় গ্রামীণ সড়কের পাশে থাকা ১৩ শতক সরকারি জমি এবং সেখানকার কলাগাছের কলা কাটার অধিকার নিয়ে গোলাম রব্বানীর সঙ্গে তাঁর চাচাতো ভাই সিদ্দিক সরদারের (২৬) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র—যেমন দা, শাবল, রড ও লাঠি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে পল্লী চিকিৎসক গোলাম রব্বানী ছাড়াও তাঁর পরিবারের তিন সদস্য—ছেলে বিল্লাল সরদার (১৭), স্ত্রী নাজমা খাতুন (৩৮) এবং মা রাহিলা বেগম (৫৫) গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে গোলাম রব্বানীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, নিহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগম (৩৫) নামের দুই নারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনার কয়রায় সরকারি জমি ও কলা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পল্লী চিকিৎসকের মৃত্যু, আটক ২
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
November 8, 2026
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজন
November 8, 2026
কাউখালীতে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
November 8, 2026
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার- বান্দরবান
November 8, 2026
অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
November 8, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

৫৩৭ বছরের ঐতিহ্য বহন করে আজ থেকে শুরু হচ্ছে বুধপাড়ার কালীপূজা
November 8, 2026
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে ৫৩৭

পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
November 8, 2026
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২

ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজন
November 8, 2026
ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ

করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে, গলাচিপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন।
November 8, 2026
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয়

কিছুক্ষণ আগে আমতলা নদীর পারে, একটা ৯/১০ বছরের লাশ ভাসতে দেখা গেছে। সম্ভবত বড়ইতলা ফেরিঘাট শুক্রবার দ…
November 8, 2026
কিছুক্ষণ আগে আমতলা নদীর পারে, একটা ৯/১০ বছরের লাশ ভাসতে