সাম্প্রতিক
একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, শেষ কর্মদিবসেও পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ কর্মদিবসেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে দেখা যায়নি যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে যাতায়াত করছেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।
রোববার (২৪মে) সরেজমিনে দেখা যায়, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতি লক্ষ্য করা যায়নি। এতে করে ঈদযাত্রার শুরুতেই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ঈদকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে এখনো সেতুতে তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। মোটরসাইকেলের জন্য অতিরিক্ত ২টি লেনসহ মোট ১০টি লেন চালুর জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটি শুরুর পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে আগাম প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তিদায়ক।

Tags:

সম্পর্কিত খবর :